দেশে করোনা ভাইরাসে আরো ২২ জনের মৃত্যু
- In -- জাতীয় --
- Jan 23, 2021 --
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরো ২২ জন মারা গেছে এবং নতুন করে ৪৩৬ জনের দেহে এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো নতুন করে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। এতে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, ‘দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৩জনে দাঁড়াল।’
এতে আরো বলা হয়, একই সময়ে নতুন করে আরো ৪৩৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এতে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২০০ টি ল্যাবরোটরিতে ১১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৩ দশমিক ৯২শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৫ শতাংশ। গত ৮মার্চ করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে আক্রান্তদের মধ্যে সুস্থ্যতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যুও হার ১ দশমিক ৫১শতাংশ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)