গাজীপুরের টঙ্গীতে জরিমানাসহ পলিথিন কারখানা সিলগালা
- In -- আইন ও অপরাধ --
- Jan 26, 2021 --
জসিম উদ্দিন গাজীপুর: গাজীপুরের টঙ্গী বড় দেওরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আনুমানিক সর্বমোট ১.৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও ১০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে ওই ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন জানান, এ ধরনের নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)