গাজীপুরে ৪৬৫০ পিস ইয়াবাসহ আটক ৬
- In -- আইন ও অপরাধ --
- Feb 1, 2021 --
গাজীপুর মহানগরীর সালনা হতে ৪ হাজার ৬শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে মহানগরীর সালনা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মো. কায়েস(৪৫), মো. জহির উদ্দিন ওরফে জনি (৩৫), মো. আমির হোসেন (৩৩), পারভেজ আহম্মেদ ওরফে পনির (৩৮), মো. হৃদয়(২৪), মো. রিপন(৩৮)।
র্যাব-১ গাজীপুর, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়।
এসময় তাদের নিকট হতে ৪ হাজার ৬শ ৫০ পিস ইয়াবা, নগদ ২০ হাজার ৮শ ৩০ টাকা এবং বিভিন্ন মডেলের ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)