গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের মাস্ক বিতরণ

করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই।

রবিবার দুপুরে এমন পরিস্থিতিতে ‘মাস্ক পড়ার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে গাজীপুর মেট্রো পলিটন ট্রাফিক বিভাগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গাজীপুর চৌরাস্তা এলাকায় মাস্ক পড়ার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী ও বিভিন্ন অফিস আদালতে চাকরিজীবী ও গণপরিবহনে যাত্রীদের মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন , গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকারসহ জিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ।