স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেছে সাংবাদিকরা
- In -- জাতীয় --
- May 18, 2021 --
রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (১৮ মে) প্রতিবাদ জানিয়ে, সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের কক্ষ থেকে বের হয়ে আসেন তারা। এরপর বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক শামীম আহমেদ বয়কটের এ ঘোষণা দেন। এসময় বিএনআরএফ এর কার্যনির্বাহী কমিটিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে মঙ্গলবার (১৮ মে) বেলা ১২টা ৫৫ মিনিটে অনলাইন পেইজ ‘হেলথ মিডিয়া সেল বিডি’তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইন প্রেস ব্রিফিং বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
এদিকে, রোজিনা ইসলামকে নির্যাতন এবং গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাসহ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)