গাজীপুরে ওয়ারেন্ট ভুক্ত আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের বাসন থানাধীন টেকনগপাড়া এলাকা হতে সাতটি জিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী  পেশাদার সন্ত্রাসী পারভেজ (২৫) কে
গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ১১ টা সময় তাকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃত আসামি বাসন থানাধীন নলজানী মধ্যপাড়া এলাকার বাছেদ এর ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, গতকাল সোমবার (১৪ জুন) রাত সোয়া ১১ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 
এছাড়াও তার বিরুদ্ধে ৭ টি জিআর মামলার ওয়ারেন্ট রয়েছে এবং অস্ত্র, মাদক,ডাকাতির প্রস্তুতি সহ সিডিএমএস এ ৪ টি মামলা পাওয়া যায়। সে দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিলো।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও
জানান ওই পুলিশ কর্মকর্তা।