গাজীপুরে অবৈধ পলিথিন কারখানায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
- In -- আইন ও অপরাধ --
- Jun 24, 2021 --
গাজীপুরের টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত । বৃৃৃৃৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১ এর যৌথ উদ্যোগে টঙ্গীর মিলগেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ । এ সময় পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে হেলাল এন্টার প্রাইজ এর মালিককে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫ শত কেজি পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় র্যাব সদর দপ্তরের এডিশনাল এসপি শামীম আরা, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মমিন ভুইয়া,পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)