করোনায় আরও ৮১ জনের মৃত্যু, শনাক্ত ৬ হাজার ৫৮ জন
- In -- টপ নিউজ --
- Jun 24, 2021 --
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৮৩ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬৭ হাজার ২০৮ জনে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
সম্পর্কিত খবর
দক্ষিণ আফ্রিকায় দুই বছরে শরীয়তপুরের ১০ জন খুন
Aug 31, 2019
ফার্মগেট-সার্ক ফোয়ারা: বাস আবার আগের রুটে
Sep 1, 2019
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন
Sep 4, 2019
সাংসদপুত্রকে আসামি না করায় ক্ষোভ আসামিদের
Sep 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)