দিনাজপুরের নবাবগঞ্জে চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরী কৃত্রিম গুড়ের কারখানায় অভিযান
- In -- আইন ও অপরাধ --
- Jul 13, 2021 --
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিষাক্ত রং, চিনি, আটা, সুজিসহ অন্যান্য ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে কৃত্রিম গুড় তৈরির কারখানায় ১৩ই জুলাই মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম ,র্যাব-১৩(দিনাজপুর) সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে পৃথক পৃথক দুটি স্থানে জরিমানা আদায় সহ বিক্রয়ের জন্য প্রস্তুত করা গুড় নষ্ট করে দিয়েছেন। নবাবগঞ্জ উপজেলা স্যানেটারী ইনেসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মোকছেদুল মোমিন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের বাগানপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইন আমান্য করে কৃত্রিম গুড় তৈরী করত ওই গ্রামের আব্দুর রহিমের পুত্র শাহ আলম মিয়া । এ সময় অভিযান চালিয়ে সহকারী পরিচালক ৩০ হাজার টাকা জরিমানা আদায় সহ বিক্রয়ের জন্য তৈরী করা গুড়গুলো ঘটনাস্থলেই ধ্বংস করে দেন। এদিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকায় ইব্রাহিম এর পুত্র জাহাঙ্গীর আলমের মুদি দোকানে অভিযান পরিচালনা করে যৌন উত্তেজক সিরাপ সহ অনুমোদনহীন শিশু খাদ্য সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)