৯৯৯-এ মায়ের ফোন, অপহৃত ছেলেকে উদ্ধার করল পুলিশ
- In -- আইন ও অপরাধ --
- Aug 17, 2021 --
মহামারি করোনার টিকা নিয়ে বাড়ী ফেরার পথে অপহৃত হয় ছেলে। খবর পেয়ে ছেলেকে উদ্ধারের জন্য পুলিশের জরুরী সেবার কল সেন্টার ৯৯৯ এ ফোন করে আকুতি জানায় এক অসহায় মা। মায়ের আকুতি জানানোর ৪ ঘন্টার মধ্যে অপহৃত ছেলে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের বুকে ফিরিয়ে দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।অপহৃতের নাম রাসেল। সে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকা বাসিন্দা।গ্রেফতারকৃতরা হলো, মোঃ মোক্তার হোসেন (১৯)। সে শরীয়তপুর জেলার সখিপুর থানার বালার হাট এলাকার নূরু মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুরর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেইট, সুরতরঙ্গ রোড, হাবিবা ভিলার ভাড়াটিয়া। অপরজন হলো, পিরোজপুর জেলার নাজিরপুর থানার শ্রীরামকাঠি গ্রামের মো: মান্নান হাওলাদারের ছেলে মো: রিফাত হাওলাদার (২৫)। সে রাজধানীর তুরাগ থানা এলাকায় খায়েরটেক ভাড়া বাসায় থাকত।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)