গাজীপুরে ২৩ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেফতার

গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী তিন নারীকে গ্রেফতার করেছে জিএমপি’র গাছা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ২৩ কেজি গাঁজা জব্দ করা হয়। শুক্রবার জিএমপি’র উপ পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ এ তথ্য জানিয়েছেন।গাঁজাসহ গ্রেফতারকৃত নারীরা হলো- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাকুয়া মাঝের চর এলাকার মৃত রইছ উদ্দিনের মেয়ে সুমি আক্তার (২২), বগুড়ার ধনুটের শামগাতি এলাকার মৃত বিরু শেখের মেয়ে লাইজু আক্তার লাবনী (২২) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বালুয়া এলাকার আল আমিনের স্ত্রী ও দুলু মিয়ার মেয়ে দীপা আক্তার (২১)। তারা সবাই গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকৈর এলাকার ফারজানা আফরোজের বাড়িতে ভাড়া থাকতো।পুলিশের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ খাইলকৈর এলাকার ফারজানা আফরোজের বাড়ির ৫ম তলায় অভিযান চালায় গাছা থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ওই তিন নারীকে আটক এবং তাদের শয়ন কক্ষ থেকে ২২ কেজি ৮৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।