কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজার ও ৫ নারীসহ গ্রেপ্তার ১২

গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।র বিবার (১১ সেপ্টেম্বর) মহানগরীর কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিকতার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- মোঃ আশরাফুল আলম (৬০), মোঃ মমিন মিয়া(৩৫), মোঃ জাহিদ হোসেন(৩৭), মোঃ বাবুল ইসলাম(২৪), শিপলু চক্রবর্তী(৩৫), মোঃ জাহিদুল ইসলাম জিহাদ(১৯), মোঃ খালেদ হোসেন হিমেল(২২), মোছাঃ জাকিয়া সুলতানা পলি(২১), মোছাঃ মুক্তি(২৬), মোছাঃ শারমিন আক্তার(২০), মোছাঃ মনি আক্তার(২০), জান্নাতুল ফেরদৌস অহনা(১৮)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ৫ নারীসহ সাতজন পুরুষকে গ্রেফতার করা হয়। তাদের সাথে হোটেলের দুই দালালকেও আটক করা হয়েছে। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।