গাজীপুর সিটি কর্পোরেশনের মিরের বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান
- In -- আইন ও অপরাধ --
- Sep 12, 2023 --
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের মিরের বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আনন্দ টেলিভিশনে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ধারাবাহিক প্রতিবেদনের পর মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের মীরের বাজার এলাকায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেহেদি স্টোর ও পলক এন্টারপ্রাইজকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির দায়ে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ৫৮০কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছ। গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মকবুল হোসেন, পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ, আনসারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)