গাজীপুরের পূবাইলে দুইশত পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- In -- আইন ও অপরাধ --
- Oct 2, 2023 --
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকা থেকে দুইশত পিস ইয়াবাসহ মোঃ জুয়েল মোল্লা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২ অক্টোবর দিবাগত রাতে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মোল্লা গাজীপুর জেলার কালীগঞ্জ থানার শিবপুর গ্রামের মোঃ আঃ গাফ্ফার মোল্ল্যার ছেলে, বর্তমানে তিনি মেঘডুবি (জোড়পুকুর পাড়) ইমান উদ্দিন খান এর বাড়ীর ভাড়াটিয়া। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন মেঘডুবি সাকিনস্থ জোড়পুকুর পাড় ধৃত আসামীর বসত বাড়ীর সামনে খালি জায়গা থেকে আসামী মোঃ জুয়েল মোল্যা কে আটক করা হয়। এসময় তার কাজ থেকে দুই শত পিছ ইয়াবা জব্দ করা হয়।জুয়েল মোল্লার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে তাকে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)