নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: তারেক রহমান
- In -- রাজনীতি --
- Sep 28, 2024 --
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষ যা আশা করে সেটি নিশ্চিত করতে হবে। আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। সেজন্য দরকার নির্বাচিত সরকার। দেশে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।’শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ‘স্বাধীনভাবে কথা বলতে সক্ষম ছিল না মানুষ। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার হাসিনার অত্যাচারে অতিষ্ট ছিল মানুষ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন যদি আমরা মূল্যায়ন না করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’
সম্পর্কিত খবর
রংপুর-৩ আসনে জাপা ঐক্যবদ্ধ: জি এম কাদের
Sep 4, 2019
চার জেলা জাপার পূর্ণাঙ্গ কমিটি
Dec 4, 2019
তিন বছর পর আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আজ
Dec 4, 2019
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগে নতুন চমক
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)