গাজীপুরের কারখানা বাজার ৮ টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙ্গে গুঁ‌ড়ি‌য়ে ৫৯ লাখ টাকা জ‌রিমানা

গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের কারখানা বাজার এলাকায় অভিযান চা‌লি‌য়ে ৮টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙ্গে গুঁ‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে প‌রি‌বেশ অ‌ধিদপ্তর। মঙ্গলবার ‌দিনব্যা‌পি এ অ‌ভিযা‌নের নেতৃত্ব দেন প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌র, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জনাব মাকসুদুল ইসলাম। এ সময়  ইটভাটা মা‌লিক‌কে ৫৯ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের কারখানা বাজার এলাকায় অভিযান চা‌লায় প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের ভ্রাম্যমান আদালত। এসময় ৮টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙ্গে গুঁ‌ড়ি‌য়ে দেওয়া হয়।   ইটভাটা গু‌লোর ম‌ধ্যে একতা ব্রিকসকে (এবিসি) ৫ লাখ টাকা, স্টার ব্রিকস‌কে ২০ লাখ টাকা অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড, রানা ব্রিকসকে ৬ লাখ টাকা, আর সি আর ব্রিকস‌কে ৬ লাখ টাকা, এস এ বি ব্রিকস কে (এসএবি) ৫ লাখ টাকা, আর বি সি ব্রিকস‌কে ৫ লাখ টাকা, চাঁদতারা ব্রিকসকে ৬ লাখ টাকা, মদিনা ব্রিকস ২ কে ৬ লাখ টাকা করে সর্বমোট ৫৯ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়, এর মধ্যে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২০ লাখ টাকা আদায় না হওয়ায় আসামীকে জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । এছাড়া ভাটাগু‌লো ভে‌ঙ্গে গুঁড়ি‌য়ে দেওয়া হয়।  গাজীপু‌র সি‌টি কর‌পো‌রেশন এলাকাসহ জেলার অ‌বৈধ সকল  ইটভাটায় এ অ‌ভিযান অবহ্যত থাক‌বে। অভিযানে গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী প‌রিচালক মো. আশরাফ উ‌দ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপ‌স্থিত ছি‌লেন। এছাড়া এ অ‌ভিযা‌নে গাজীপুর র‍্যাব-১ ও পু‌লিশ সহ‌যো‌গিতা ক‌রেন।