গাজীপুরের কালিয়াকৈর ৪ টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙ্গে গুঁ‌ড়ি‌য়ে ২০ লাখ টাকা জ‌রিমানা

কালিয়াকৈর  বড়ইবাড়ী ও দরবারিয়া অভিযান চা‌লি‌য়ে ৪টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙ্গে গুঁ‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে প‌রি‌বেশ অ‌ধিদপ্তর। বুধবার‌ দিনব্যা‌পি এ অ‌ভিযা‌নের নেতৃত্ব দেন প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট কাজী তামজীদ আহ‌মেদ। এ সময় ওইসব ইটভাটা মা‌লিক‌কে ২০ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। 
গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো: আব্দুস সালাম সরকার জানান, বড়ইবাড়ী ও দরবারিয়া এলাকায় অভিযান চা‌লায় প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের ভ্রাম্যমান আদালত। এ সময় ৪টি অ‌বৈধ ইটভাটা ভে‌ঙ্গে গুঁ‌ড়ি‌য়ে দেওয়া হয়। । ইটভাটা গু‌লোর ম‌ধ্যে  বড়ইবাড়ী ন্যাশনাল ব্রিকস- ১ কে ৫  লাখ টাকা, ন্যাশনাল ব্রিকস- ২ কে ৫ লাখ টাকা, মা  ব্রিকস‌কে ৫ লাখ টাকা, সেভেন স্টার  ব্রিকস‌কে ৫ লাখ টাকা,  মোট ২০ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এছাড়া ভাটাগু‌লো ভে‌ঙ্গে গুঁড়ি‌য়ে দেওয়া হয়।
‌তি‌নি আ‌রো জানান,  গাজীপু‌রের অ‌বৈধ সকল ইটভাটায় অ‌ভিযান অবহ্যত থাক‌বে। 
এ সময় গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী প‌রিচালক মো. আশরাফ উ‌দ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপ‌স্থিত ছি‌লেন। এছাড়া এ অ‌ভিযা‌নে গাজীপুর র্যাব১ ও পু‌লিশ সহ‌যো‌গিতা ক‌রেন।