গাজীপুরের কাপাসিয়া ৩টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে ১৫ লাখ টাকা জরিমানা
- In -- আইন ও অপরাধ --
- Jan 15, 2020 --
গাজীপুরের কাপাসিয়া কুলগঙ্গা ও মাতাবপুর এলাকায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার
দিনব্যাপি এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এ সময় ইটভাটা মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরের কাপাসিয়া কুলগঙ্গা ও মাতাবপুর এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ৩টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ভেকু দিয়ে একটি ইটভাটার চিমনিও ভেঙ্গে দেওয়া হয়েছে। এসময় কুলগঙ্গা এলাকায় মেসার্স রাসেল ব্রিকসকে (আর বি সি) ৫ লাখ টাকা, মাতাবপুর এলাকার মেসার্স এ এম কে ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স এস কে এস ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভাটাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি জানান, গাজীপুরে গত ২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ৬৪টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের সদরদপ্তর ও জেলা প্রশাসনের সহযোগীতায় পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া এ অভিযানে গাজীপুর র্যাব ১ ও পুলিশ সহযোগিতা করেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)