চীনে রহস্যজনক ভাইরাসে আক্রান্ত ১৭শ’
- In -- আন্তজার্তিক --
- Jan 18, 2020 --
চীনে ‘রহস্যজনক ভাইরাস’ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। গত ডিসেম্বরে দেশটির মধ্যাঞ্চলের ইউহান শহরে প্রথম এই রোগ সনাক্ত করা হয়। এরপর গত কয়েকদিনে অন্তত ১৭শ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২ জন মারা গেছেন। খবর বিবিসি’র
রহস্যজনক এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি ভাইরাল নিউমোনিয়া হওয়ার অনেকগুলো সম্ভাব্য উপসর্গ রয়েছে। এই উপসর্গগুলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের ভাইরাসের তুলনায় এই ভাইরাসেই বেশি দেখা যায়।
আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে চীনা নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা গুজব ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শদানকারী যুক্তরাজ্যভিত্তিক ‘বৈশ্বিক সংক্রামক রোগ বিশ্লেষণ কেন্দ্র’ এ রহস্যজনক ভাইরাস বিষয়ে গবেষণা করছে। ওই প্রতিষ্ঠানের বিজ্ঞানী প্রফেসর নীল ফার্গুসন বলেন, ‘রোগের প্রাদুর্ভাব দ্রুত গতিতে বাড়ছে যা উদ্বেগজনক।’
তিনি আরও জানান, জাপান ও থাইল্যান্ডে দুইজন রোগীকে সনাক্ত করা হয়েছে, যাদের সঙ্গে ইউহানের রোগীদের মিল পাওয়া গেছে। চীন থেকে পার্শ্ববর্তী দেশে ছড়িয়ে পড়ায় রোগটির বিষয়ে গবেষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। তাদের হিসাবে এখন পর্যন্ত ১৭শ’ মানুষ আক্রান্ত হলেও এর মূল সংখ্যা আরও বেশি বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
রহস্যজনক এই ভাইরাস ছড়িয়ে পড়ায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কয়েকটি দেশ। সিঙ্গাপুর এবং হংকং তাদের বিমান বন্দরে চীনের উইয়ান থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। তাছাড়া যুক্তরাষ্ট্র তাদের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক বিমানবন্দরে অনুরূপ শতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে উহান শহরে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। শহরটির সামুদ্রিক খাবার বিক্রির একটি বাজার থেকে সর্বপ্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)