নিরামিষ না খেয়ে ওজন কমাতে চান বরিস জনসন!
- In -- আন্তজার্তিক --
- Jan 18, 2020 --
ওজন কমাতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অবশ্য ২০২০ সালে তার ওজন কমানোর লক্ষ্য বাস্তবায়নে নিরামিষ ভোজী হতে চান না কনজারভেটিভ দলের এই নেতা। শুধু তাই নয়, ওজন কমানোর এই দৌড়ে পনিরকেও খাদ্য তালিকা থেকে বাদ দেবেন না তিনি!
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেক ভেবেছি আমি। কিন্তু এটা (নিরামিষ ভোজ) করতে হলে অনেক বেশি মনোযোগ প্রয়োজন। যারা নিরামিষ ভোজ করে থাকতে পারে তাদের জন্য আমার 'হ্যাটস অফ'।
কিন্তু কেনো নিরামিষ ভোজী হতে পারবেন না বরিস জনসন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরামিষ ভোজী হতে হলে আমাকে পনির খাওয়া বন্ধ করতে হবে। যারা পনিরকে ভালোবাসেন তাদের জন্য এটি বড় ধরণের অপরাধ।
৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার বরিস জনসনের ওজন ৮৫ কেজি। বিএমআই অনুসারে ব্রিটিশ এই প্রধানমন্ত্রীকে আরো ৮ কেজি ওজন কমাতে হবে। রয়টার্স।
সম্পর্কিত খবর
আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫ সেনা
Dec 24, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)