সেবা দিতে পুলিশকে জনগণের কাছে যেতে হবে : গাজীপুরে আইজিপি
- In -- জাতীয় --
- Jan 31, 2020 --
পুলিশের মহাপরিদর্শক আইজিপি জাবেদ পাটোয়ারী বলেছেন, সেবা দিতে পুলিশকে জনগণের কাছে যেতে হবে। জনগণের পুলিশ হওয়ার জন্য আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় আইজিপি, পুলিশের ভালো কাজ জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই, আমাদের ভালো কাজগুলো আপনারা তুলে ধরুন, জনসম্পৃক্ত যে কাজগুলো এগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দিবেন। আপনারা সমাজের দর্পণ আপনাদের মাধ্যমেই ভাল ও মন্দ সমাজের কাছে প্রতিভাত হয়। আপনারা আমাদের সাহায্য করুন, আমরা সত্যিই মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই। আইজিপি আরো বলেন, বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ২০৪১ সালে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সে উন্নত বাংলাদেশের আমরাই হবো উন্নত পুলিশ। গাজীপুর পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো: আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)