গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার ৩ টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
- In -- আইন ও অপরাধ --
- Feb 18, 2020 --
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার জানান গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার পলাসোনা ও দীৎপুর এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাসোনা এলাকায় শাপলা ব্রিকস ও পদ্মা ব্রিকস এবং দীৎপুর এলাকায় ভাই ভাই ব্রিকস ভেকু মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের পানি দিয়ে ইটভাটাগুলোর আগুন নিভিয়ে দেওয়া হয়। ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে গাজীপুর র্যাব-১, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)