চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী "আনারস" মার্কা জিন্নাত আরা লিপি

জাকির হোসেন,,,, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর (২৮,২৯,৩৬ নং ওয়ার্ড ) পদে "আনারস" মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিন্নাত আরা বেগম(লিপি)। তিনি জানান, স্থানীয় সামাজিক-রাজনৈতিক উন্নয়নের চিত্র তাকে প্রথমবারের মতো নির্বাচনমুখী করেছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সাথে জড়িত জিন্নাত আরা বেগম পারিবারিকভাবেই রাজনৈতিক গন্ডিতে বড় হয়েছেন এবং ছাত্রজীবন থেকেই সামাজিক কাজে নিয়োজিত ছিলেন। নতুন প্রার্থী জিন্নাত লিপি জানান, এলাকার মানুষেরা তার প্রতি ইতিবাচক , কেননা আগে থেকেই তিনি সামাজিক কাজে লিপ্ত।  প্রার্থী বলেন , শিক্ষার বিকল্প নেই। সমাজ আর রাজনীতিতে শিক্ষিতদের এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন কমিটি গড়ে তুলবেন আর মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। সমগ্র এলাকায় ময়লা সংগ্রহ ব্যবস্থা আধুনিক করবেন এবং দু:স্থ শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন। নারীবান্ধব এলাকা প্রতিষ্ঠা,নারী নির্যাতন-ইভ টিজিং প্রতিরোধ করা,এলাকায়  গুরুত্বপূর্ণ জায়গাসমূহ সিসিটিভির আওতায় আনাও তার অন্যতম নির্বাচনী অংঙ্গীকার। তিনি বলেন, "আমি যদি নির্বাচিত হই তা হলে এই ওয়ার্ডের বাসিন্দাদের কল্যাণে যা যা প্রয়োজন সব কিছুই করবো।"

 প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ আগামী ২৯শে মার্চ ২০২০ নির্ধারণ করা হয়েছে যেখানে ভোট অনুষ্ঠিত হবে ইভিএমে।