সংসদ ভবনে মুজিববর্ষের আলোকসজ্জার শুভ উদ্বোধন করলেন স্পিকার
- In -- জাতীয় --
- Mar 17, 2020 --
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জাতীয় সংসদ ভবনে আলোকসজ্জার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (১৭ মার্চ) রাত আটটায় তিনি এই উদ্বোধন ঘোষণা করেন।
স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। এ দিনে উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু বাঙালি জাতির আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছিলেন। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ২২-২৩ মার্চ, ২০২০ বিশেষ অধিবেশনসহ বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ একটি ঐতিহ্যবাহী ভবন। মুজিববর্ষ উপলক্ষে ২৬ মার্চ, ২০২০ পর্যন্ত সংসদ ভবন আলোয় আলোকিত থাকবে ও উদ্ভাসিত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ওবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, বিশিষ্ট ফার্মাসিস্ট সৈয়দ ইশতিয়াক হোসেনসহ সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তারা।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)