পি‌পিআই, মাস্ক বিতরণ কর‌লো আ.লীগ

ক‌রোনাভাইরাসের সংক্রমণ প্রতি‌রো‌ধে চি‌কিৎসক‌দের ব্যক্তিগত চি‌কিৎসা সরঞ্জাম বিতরণ ক‌রে‌ছে ক্ষমতাসীন আওয়‌ামী লীগ।

শনিবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালের কর্মরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ হতে ৩০০ পিপিই ও ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লী‌গের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি হাসপাতা‌লের পরিচালক ডা.  আব্দুল গণি মোল্লার কাছে এসব সামগ্রী তু‌লে দেন।