ব্যবহৃত মাস্ক-গ্লাভস বিক্রির বিরুদ্ধে র‌্যাবের অভিযান

ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস বিক্রির অভিযোগ পেয়ে রাজধানীর পান্থপথে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুজয় সরকার এ তথ্য জানিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

সুজয় সরকার জানান, বিপুল পরিমাণ ব্যবহৃত মাস্ক-গ্লাভস জব্দ করা হয়েছে। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।