গাজীপুরে এক সাংবাদিকসহ করোনায় নতুন আক্রান্ত ১৬, মোট ৫১ জন
- In -- জাতীয় --
- Apr 15, 2020 --
গাজীপুর জেলায় গত ২৪ ঘন্টায় একজন সাংবাদিকসহ নতুন করে আরো ১৬ জন করোনাভাইরাস বা কোভিড ১৯ এ আ্ক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় গাজীপুরে নতুন আক্রান্তদের মধ্যে কাপাসিয়ার উপজেলার ৮ জন, শ্রীপুরের ৪ জন, গাজীপুর মহানগর এলাকায় ৩ জন, কালীগঞ্জে ১ জন রয়েছেন।
নতুন আক্রান্তসহ গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের মোট সংখ্যা হলো ১৭ জন কাপাসিয়া উপজেলার বাসিন্দা, ১৬ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা, ৯ জন কালীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ৯ জন শ্রীপুর উপজেলার বাসিন্দা।
একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয় দৈনিকসহ একাধিক গণমাধ্যমে কর্মরত একজন সাংবাদিকের করোনা পজিটিভ হবার খবরে জেলার সকল সংবাদকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হেয়েছে। সকল সাংবাদিক সহকর্মীর জন্য সকলের দোয়া চেয়েছেন। যিনি আক্রান্ত হয়েছেন, তিনি সকল সাংবাদিকদের অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ এক সহকর্মী। সৎ, পরিশ্রমী ও একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গাজীপুর জেলা তার রয়েছে ব্যাপক পরিচিতি। তিনি পেশাগত দায়িত্ব পালনকালে অন্যের সংস্পর্শে গিয়ে সংক্রমিত হয়েছেন। পেশাগতভাবে তিনি জেলায় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করছেন। সাংবাদিকতার মান উন্নয়ণ ও তাদের অধিকার আদায়ে সব সময় সচেতন। সকলের এই প্রিয় সহকর্মী যাতে দ্রুত সুস্থ হয়ে আবার পেশাগত কাজে ফিরে আসেন, এজন্য জেলার সাংবাদিক সমাজ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)