ভারতে আবারো একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড
- In -- আন্তজার্তিক --
- May 3, 2020 --
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রত্যেক দিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনকে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই হাজারের বেশি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৪৪ জন। মহামারির পর এখন পর্যন্ত দেশটিতে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। ভারতে মোট নিশ্চিত করোনা আক্রান্ত প্রায় ৪০ হাজার ছুঁই ছুঁই। করোনা হয়েছে ৩৯ হাজার ৯৮০ জনের।
দেশটিতে নতুন করে ৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মোট প্রাণহানি ১ হাজার ৩০১ জনের।
এদিকে মহামারির বিরুদ্ধে সম্মুখযুদ্ধ করা চিকিৎসক, নার্স ও পুলিশদের ধন্যবাদ জানাতে রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন শহর ও হাসপাতালের উপর দিয়ে ফুল বর্ষণ করেছে ভারতীয় বিমানবাহিনীর বিমান।
সম্পর্কিত খবর
আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫ সেনা
Dec 24, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)