শনিবার ঢাকা দক্ষিণের দায়িত্ব নিচ্ছেন তাপস
- In -- জাতীয় --
- May 15, 2020 --
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
শনিবার (১৬ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
শুক্রবার (১৫ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার এ তথ্য জানিয়েছে।
গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচিত হন তিনি। নির্বাচনে তাপস বিএনপি প্রার্থী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পরাজিত করেন।
এর আগে ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। ডিএসসিসি নির্বাচনে অংশ নিতে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
গত বুধবার (১৩ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আতিকুল ইসলাম।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)