টাঙ্গাইলে আত্নসমর্পণ কারী চরমপন্থীদের মাঝে চেক বিতরন।
- In -- জেলার খবর --
- May 21, 2020 --
আলামিন খান টাঙ্গাইল প্রতিনিধি,
টাঙ্গাইলে আত্নসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। ২০ মে বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে টাঙ্গাইল পুলিশ অফিসার্স ক্লাবে এই চেক বিতরন করা হয়। এ সময় টাংগাইল জেলার ২৬ জন আত্নসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রতিজন'কে ৫০ হাজার টাকা করে চেক বিতরন করা হয়েছে। টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। টাঙ্গাইলের পুলিশ সুপার বলেন, আত্নসমর্পণ কারী চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত টাকার চেক আজ তাদের মাঝে বিতরণ করা হল। তাদের কে স্বাভাবিক জীবনে ফিরে আসতে যদি আরো কোন পদক্ষেপ নেয়া হয় সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)