মহাসড়কে গাছ ফেলে ডাকাতি, সহযোগীসহ ৭ ডাকাত আটক
- In -- জেলার খবর --
- Dec 4, 2019 --
গাজীপুরের কালীগঞ্জে ডাকাত দলের সাত সদস্য ও এক সহযোগীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। এ সয়য় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৬৫৫ টাকা, ১২টি মোবাইল সেট, একটি করে দা, চাপাতি, পাঁটি লাঠি ও একটি রশি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পান্ডরাইল গ্রামের খোরশেদ আলীর ছেলে সবুজ মিয়া (৪৫), ময়মনসিংহের দুবাউড়া উপজেলার গোস্তাবহলী গ্রামের ফজর আলীর ছেলে সুমন মিয়া (২৮), একই জেলার গৌরিপুর উপজেলার পাঁচকাহানিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে শামীম (২০), বি-বাড়ীয়া বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের আবু জাহেদের ছেলে এমদাদুল হক মিলন (২৭), নাসিরনগর উপজেলার তারাউল্লাহ গ্রামের আকবর হোসেনের ছেলে শিপন (২৪), বি-বাড়ীয়া সদর উপজেলার শিলাউর গ্রামের আবিদ মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২০), সুনামগঞ্জের দুয়ারা বাজার উপজেলার রামপুর গ্রামের জনাব আলী মিয়ার ছেলে বশির আহমেদ (৩৫) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ানপুর গ্রামের মাসুদুর রহমানের ছেলে তানভীর (২১)।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)