গাজীপুরে চালু হয়েছে ডিজিটাল পশুর হাট

মহামারী করোনা কালীন পরিস্থিতি বিবেচনা করে জনসমাগম এড়াতে গাজীপুরে যাত্রা শুরু করেছে ডিজিটাল হাট। জেলা প্রশাসক জনাব এস. এম. তরিকুল ইসলামের  নির্দেশনা অনুযায়ী গাজীপুর চেম্বার চেম্বার অফ কমার্স এর সভাপতি আনোয়ার শাহাদাত সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় 'ই-শপ গাজীপুর' চালু করেছে ডিজিটাল গরুর হাট। 

জেলার নানা প্রান্তের খামারিদের নির্ভেজাল সুস্থ, সবল, গরুগুলোর সমাবেশ ঘটেছে এই ডিজিটাল হাটে। ঘরে বসেই গাজীপুরবাসী কিনতে পারবেন তাদের পছন্দের মনের মত কোরবানির পশু। আর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ডিজিটাল হাটের উদ্যোক্তা 'ই-শপ গাজীপুর' তাদের নিজস্ব তত্ত্বাবধানে রেখেছে হোম ডেলিভারির ব্যবস্থা ও। অর্থাৎ নির্ঝঞ্ঝাট ব্যবস্থা, পছন্দ করে ক্লিক করলে গরু পৌঁছে যাবে আপনার বাড়ি। 

এই আয়োজনে গাজীপুর চেম্বার অফ কমার্স এর সাথে নিবিড় ভাবে কাজ করেছে গাজীপুর কেন্দ্রিক নিরাপদ খাদ্য নিয়ে কাজ করা বিডার প্রশিক্ষিত উদ্যোক্তাদের প্রতিষ্ঠান গ্রীন বাজার অনলাইন শপ। 

ডিজিটাল গরুর হাটের ওয়েব অ্যাড্রেস- 

www.eshopgazipur.com

FB: // #eshopgazipur24