গাজীপুরে দুরারোগ্য রোগে আক্রান্তদের চেক বিতরণ
- In -- জেলার খবর --
- Jun 29, 2020 --
গাজীপুরে সমাজসেবা অধিদপ্তরের প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্যারলাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে ৫২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয় । জেলা প্রশাসকের কার্যালয়ের ্নাটমন্দিরে রবিবার দুপুরে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে ।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকার উপ-পরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, গাজীপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম। অনুষ্ঠানে ক্যান্সারের ৫৪ জন, কিডনী ২৬ জন, স্ট্রোকে প্যারালাইজড ১৯ জন, জন্মগত হৃদরোগ ১ জন, লিভার সিরোসিস ২ জন এবং থ্যালাসেমিয়া ৩ জন সহ মোট ১০৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রধান করা হয়।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)