গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে  পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, এরপর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি দল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় ভাষা শহীদ বরকত পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।