আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার
- In -- সারা বাংলা --
- Dec 6, 2019 --
পল্লবী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
গ্রেপ্তারকৃতরা হলেন- মঞ্জুরুল ইসলাম সোহাগ ও আব্বাস উদ্দিন।
শুক্রবার বিকেলে র্যাব-৪ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে পল্লবীর কেডিসি ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেটসহ ডিজিটাল কনটেন্ট ও মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে সরকার উৎখাতের লক্ষ্যে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল। জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও করণীয় সম্পর্কে তারা নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করে। সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গোপন বৈঠক করতে মিলিত হওয়ার চেষ্টা করছিল।
সম্পর্কিত খবর
পল্টন হত্যা মামলার রায় ২৪ ডিসেম্বর
Dec 5, 2019
চাকরিতে বহাল দুই পুলিশ কর্মকর্তা
Dec 6, 2019
আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার
Dec 6, 2019
রুম্পা হত্যা : ৪ দিনের রিমান্ডে সৈকত
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)