সৌদি আরবে ৩১ জুলাই ঈদুল আজহা
- In -- টপ নিউজ --
- Jul 21, 2020 --
সৌদি আরবের সুপ্রিম কোর্ট সোমবার জানিয়েছে, আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) হবে আরাফাত দিবস এবং ৩১ জুলাই (শুক্রবার) হবে ঈদুল আজহার প্রথম দিন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) পরিবেশিত খবরে বলা হয়, দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে ২১ জুলাই (মঙ্গলবার) হচ্ছে জিলকদের ৩০তম দিন। এ হিসাবে ২২ জুলাই (বুধবার) হবে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে, সৌদি আরবে ঈদুল আজহা আগামী ৩১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
ইসলামিক ক্যালেন্ডারের গত মাসের শুরু নির্ধারণে গঠিত চাঁদ দেখা কমিটি নিশ্চিত করার পর এ ঘোষণা দেয়া হলো।
এ কমিটি আঞ্চলিক বিভিন্ন আদালত এবং চাঁদ দেখা কমিটির কাছ থেকে খবর পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। বাসস
সম্পর্কিত খবর
দক্ষিণ আফ্রিকায় দুই বছরে শরীয়তপুরের ১০ জন খুন
Aug 31, 2019
ফার্মগেট-সার্ক ফোয়ারা: বাস আবার আগের রুটে
Sep 1, 2019
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন
Sep 4, 2019
সাংসদপুত্রকে আসামি না করায় ক্ষোভ আসামিদের
Sep 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)