গাজীপুরে জাতীয় সমবায় দিবস পালন
- In -- জেলার খবর --
- Nov 7, 2020 --
বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুর জেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। গাজীপুর সমবায় বিভাগের উদ্যোগে শনিবার দুপুরে জেলা শহরের রাজবাড়ী রোডস্থ ডিপ্লোমা প্রকৌশলী বহুমুখী সমবায় সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। জেলা সমবায় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।
এর আগে প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)