গাজীপুরে বিজয় দিবসে গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে শ্রমিক লীগের কম্বল বিতরণ

জসিম উদ্দীন, গাজীপুর,   গাজীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় মহানগর শ্রমিক লীগের উদ্যোগে গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  গাজীপুর সিটি কর্পোরেশনের  তেলিপাড়া টিএন্ডটি রোড এলাকায় গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমদ মন্ডলের সভাপতিত্বে বিজয় দিবসের এক অনুষ্ঠানে দু:স্থ ও অসহায়দের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়। গাজীপুরের (সংরক্ষিত মহিলা আসনের) এমপি শামসুন্নাহার ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই কম্বল বিতরণ করেন। এ সময় শ্রমিক লীগের  কেন্দ্রীয়  সহ-সভাপতি মো. হাবিবুর রহমান আকন্দ, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম, গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের গাজীপুর মহানগর কমিটির সভাপতি আবদুস সোবহান উপস্থিত  ছিলেন।