গাজীপুরে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ গাজীপুরে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিরা সরকারের নেতৃত্বে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে থেকে আনন্দ  মিছিলটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ  শেষে চৌরাস্তা জাগ্রত চৌরাঙ্গী পদক্ষিণ করে শাপলা ম্যানসনের সামনে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা মোঃ হিরা সরকার,  ,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মশিউর রহমান সায়মন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল আহসান জুয়েল,ও রাসেদুজ্জামান মাসুম, প্রমূখ   । উল্লেখ ২০১৮ সনের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বরণে দিনটি পালন করছে ক্ষমতাসীন দলটি।