গাজীপুর মহানগর যুবদলের বিশাল বিজয় র্যালি
- In -- জেলার খবর --
- Dec 16, 2024 --
নিজস্ব সংবাদদাতা : গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি শওকত হোসেন সরকার, এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম ইমরান রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দরা, লাল সবুজের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেয় মহানগর ও বিভিন্ন থানার নেতাকর্মীরা। সোমবার সকালে গাজীপুর মহানগরের কালা সিকদার ঘাট এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে ঐতিহাসিক রাজবাড়ীর মাঠ থেকে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় । সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভিনদেশীদের আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়। এ সময় মহানগর ও বিভিন্ন থানা ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)