শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। বুধবার স্থানীয় সময় বেলা ১১টা ৩৩ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭ ম্যাগনিটিউড। খবর ডেইলি পাকিস্তান গ্লোবালের।

এক দিকে প্রবল ঠাণ্ডা তার ওপরে ভূমিকম্প, মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসলামাবাদ জুড়ে। তবে এখনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

অন্য দিকে ক্রোয়েশিয়া ১৪০ বছরের মধ্যে বড় ভূমিকম্প আঘাত হানে গতকাল। এতে এখন পর্যন্ত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।