বসানো হলো পদ্মা সেতুর ২৫ তম স্প্যান : দৃশ্যমান ৩ হাজার ৭৫০ মিটার
- In -- জাতীয় --
- Feb 21, 2020 --
দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু নির্মাণের কাজ। শুক্রবার জাজিরা প্রান্তে বসানো হয়েছে ২৫তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হয়েছে সেতুর ৩ হাজার ৭৫০ মিটার।
শুক্রবার বিকেল ৩টায় পদ্মা সেতুর ২৯ ও ৩০ নম্বর পিলারে স্প্যানটি সফলভাবে বসানো হয়।
এর আগে সকাল ৯টার দিকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিলারের উদ্দেশে রওনা দেয় ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেন 'তিয়ান-ই'। স্প্যানটি সকাল ১০টা ৪৫ মিনিটে সেতুর কাছে পৌঁছে। ভাসমান ক্রেনটি নোঙর করে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিংয়ের ওপর। আবহাওয়া ও কারিগরি সমস্যা না থাকায় সফলভাবে সম্পন্ন হয় কাজ।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এসব তথ্য জানিয়েছেন।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)