কুড়িগ্রামে গৃহহীনদের ঘর ও জমি প্রদান উপলক্ষে মতবিনিময়
- In -- জেলার খবর --
- Jan 21, 2021 --
মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফিখান, মমিনুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
কুড়িগ্রামের ৯টি উপজেলায় ১৫৪৯টি ঘর বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়াও জমির কাগজপত্রাদিসহ গৃহহীনদের বুঝিয়ে দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)