দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৯
- In -- জাতীয় --
- Jan 31, 2021 --
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১২৭ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জনের। রোববার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন। মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১১ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন ও রংপুরে ১ রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬০ বছরের ওপরে ১৪ জন রয়েছেন।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)