দিনাজপুরের নবাবগঞ্জে ২ দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ জুলহাজুল কবীর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপি ভুমি 

ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা)’র সহযোগিতায় এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান এ প্রশিক্ষনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার উপস্থিত 

ছিলেন। প্রশিক্ষনে উপজেলার জনপ্রতিনিধি, সকল ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা  সহ মোট ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছেন ।