মানিকগঞ্জে প্রান্তিক গ্রামের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছিয়ে দিতে তিন চাকার গ্রামীণ অ্যাম্বুলেন্স

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে, তিন চাকার অ্যাম্বুলেন্স দিয়েছেন প্রশাসন।  
 দেখতে টেম্পুর মত সাদা রঙের এ যানের নাম গ্রামীণ অ্যাম্বুলেন্স। চার চাকার অ্যাম্বুলেন্সের চেয়ে ছোট হওয়ায় চিপা সরু রাস্থা দিয়ে যেতে পারে সহজে। এতে করে উপজেলার প্রান্তিক গ্রামগুলোর আকা বাকা খানা খন্দ মাটির চিপা রাস্তা দিয়ে বঞ্চিত জনগোষ্ঠী জরুরি চিকিৎসা সেবাদিতেই ব্যতিত্রæমী প্রশাসনের এই অ্যাম্বুলেন্স সার্ভিস। চার লাখের বেশি মানুষ, নয়টি ইউনিয়ন নিয়ে সাটুরিয়া উপজেলা। এখানে কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা কেন্দ্র, স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও উপজেলা প্রান্তিক গ্রামগুলোর রাস্তা ভাঙা ও সরু হওয়ায় জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন রোগীরা। তাই চিকিৎসা সেবা মানুষের দৌরগড়ায় পৌছিয়ে দিতে উপজেলা প্রশাসন এই তিন চাকার ছোট গ্রামীণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন।   উপজেলা প্রশাসন থেকে জানাজায় উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় প্রায় ১৪ লক্ষ টাকা দিয়ে দুটি গ্রামীণ অ্যাম্বুলেন্স বানানো হয়। সম্প্রতি হাসপাতালে নেওয়ার পথে এক প্রসূতি নারীর মৃত্যু হলে। এরপরপরি গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিন চাকার গ্রামীণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। গ্রামীন অ্যাম্বুলেন্সটি দেখতে ছোট হলেও ভিতরে রয়েছে রুগী নেওয়ার জন্য ছিট পাশে বসার জায়গা, অক্সিজিনের ব্যবস্থা রয়েছে অ্যাম্বুলেন্সের লাল বাতি ও শব্দ।
তিল্লি ইউনিয়নের চেয়ারম্যান মুরছালীন বাবু বলেন, আমার ইউনিয়নের অনেক গ্রামের ভাঙাচোরা মাটির রাস্তা ও অত্যন্ত সরু। তার জন্য বড় অ্যাম্বুলেন্স জেতে পারেনা। তিন চাকার ছোট এই অ্যাম্বুলেন্সটি চিপা সরু রাস্তা দিয়ে জরুরি রোগীদের তারা তারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে পারবে। হরগজ গ্রামের সাদ্দাম হোসেন বলেন, আমার কাকা অসুস্থ হয়ে পরলে মাত্র ২ শত টাকা দিয়ে তিন চাকার গ্রামীণ অ্যাম্বুলেন্স করে তারাতারি হাসপাতালে নিয়ে সময় মত চিকিৎসা দিতে পেরেছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাটুরিয়া উপজেলার প্রান্তিক গ্রামের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছিয়ে দেওয়ার জন্যই অলপ খরচের ছোট তিন চাকার গ্রামীণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।