গাজীপুরের কালিয়াকৈর ৯টি অবৈধ ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা

জসিম উদ্দিন গাজীপুর: পরিবেশ দূষণ ও ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে গাজীপুরের কালিয়াকৈর ৯টি ইটভাটা ভেঙে ৪৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার  দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার জানান,   গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোঙ্গাবাড়ি এলাকায় পদ্মা ব্রিকস কে ৬ লাখ টাকা, সোনাখালী এলাকায়  কোনাবাড়ী ব্রিকসকে ৬ লাখ টাকা ও সূত্রাপুর এলাকায়  এ বি এম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা ও শিলাবৃষ্টি  ব্রিকসকে ১ লাখ জরিমানা করা হয়।   এবং  উত্তর দারিয়াপুর এলাকায়  কিরণ ব্রিকসকে ৬ লাখ টাকা,  স্টার ব্রিকসকে ৬ লাখ টাকা ও  সান ব্রিকসকে ৬ লাখ টাকা, খাজা মইন উদ্দিন ব্রিকসকে ৬ লাখ টাকা ও  কুমিদপুর ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে এসব ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।  ৯টি ইটভাটা মালিককে মোট ৪৪ লাখ টাকা জরিমানা করে  আদায় করা হয়েছে। পরে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পলাশতলী এলাকায় মেসার্স মুন ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের  সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া,উপস্থিত ছিলেন।