গাজীপুরে চলছে ২য় দিনের কঠোর লকডাউন

গাজীপুর প্রতিনিধি : সরকার ঘোষিত গাজীপুরে ২য় দিনের কঠোর  লকডাউন চলছে  । ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় সকাল থেকে কোন প্রকার দুরপাল্লার যাত্রীবাহি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মহাসড়কে কয়েকটি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে দুরপাল্লার গাড়ী নিজ নিজ জেলায় ফিরে দেয়ায় জেলায় কোন যানবাহন ঢুকতে পারছে না। লেগুনা, অটোরিক্সা, ও ব্যক্তিগত গাড়ী নিয়ে চলাচল করছে বহুসংখ্যক যাত্রী । তবে, নিত্যপন্যের দোকানপাট ছাড়া বেশিরভাগ বিপনীবিতান ও মার্কেট বন্ধ রয়েছে।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভার এর পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মোটরযান চলাচল করায় ১০ টি ও কোনাবাড়ী বাজারে দোকান খোলা রাখায় ৩টি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গাজীপুরে ২৪ ঘন্টায় ৬০ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। এই নিয়ে জেলাতে ১২ হাজার ৯৬ জন আক্রান্ত হয়েছেন। জেলাতে এখন পর্যন্ত ১০ হাজার ৬২৫ জন সুস্থ হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ২২৮জন ।