নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দীন
- In -- জাতীয় --
- Jun 24, 2021 --
নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করছেন জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে পূর্বঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী এ পদের দায়িত্বগ্রহণ করেন তিনি।
এর আগে গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদকে নিয়োগ দেওয়া হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)