ফরিদপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
- In -- জেলার খবর --
- Jun 27, 2021 --
ফরিদপুরে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২৭ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের আকিব পরিবহনে (দিনাজপুর-বরিশাল) তল্লাশি চালানো হয়। এ সময় ৯৯ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়। ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আজিজুল হক (৩৬) নামে এক মাদক কারবারির কাছ থেকে নিষিদ্ধ ফেনসিডিল, একটি মোবাইল ও আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)